রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে করণীয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় এ সভা আয়োজন করে জেলা প্রশাসন ও কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সভায় রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের কথা জানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।