ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। গতকাল সকালে তাকে ঝিনাইদহের আদালতে হাজির করা হয়। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।