পেনশন কর্মসূচির প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রথমবারের মতো এ মেলা আয়োজন করা হয়েছে। গতকাল সকালে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে পেনশন স্কিম-সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে শুরু হলো সর্বজনীন পেনশন মেলা
পেনশন কর্মসূচির প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রথমবারের মতো এ মেলা আয়োজন করা হয়েছে। গতকাল সকালে হাজী মুহাম্মদ










