স্মার্ট বাংলাদেশ অর্জনে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পকে উৎসাহিতকরণবিষয়ক সংলাপ গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।  উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মো. সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখী, পরিচালক বিএসিসিও ডা. তানজিবা রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ফ্রিল্যান্সাররা।