অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিতরণ করায় ফেনীর ছায়া বেকারি নামে খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিনের নেতৃত্বে গতকাল দুপুরে বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালানো হয়।