পঞ্চগড়ের করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নান উৎসব শুরু হয়েছে। উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু-পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেছেন। গতকাল ভোর থেকে বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় এ উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির তিনদিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়।