নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১১। বিশেষ এ অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন।