মাগুরায় নাশকতার মামলায় ছাত্রদলের সভাপতি সেক্রেটারিসহ ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. কামরুল হাসান জামিন নামঞ্জুর করেন।

মামলায় আসামিরা হলেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান কিজিল, ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি আবু তাহের সবুজ, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি গোলাম জাহিদ, ছাত্রদল নেতা শামিম হোসেন মিলন, মেহেদী হাসান রাব্বী, তুষার আহমেদ, হিরোক, ইব্রাহিম, নাজমুল, শাকের, টিপু সুলতান ও জিহাদ।

উল্লেখ্য, গত ৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে ছাত্রলীগের সাবেক নেতা মীর রাশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।