নাগরিকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগার নির্মাণ করেছে লক্ষ্মীপুর পৌরসভা। গতকাল সকালে পৌরসভা কার্যালয়ে নবনির্মিত পাঠাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি জেডএম ফারুকী প্রমুখ।