পাবনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর দেহ থেকে তার হাত-পা কেটে বিছিন্ন করে ফেলা হয়। গতকাল ভোরে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হামিদা খাতুন (৩২)। তিনি একই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী।

তেজেম মোল্লাই হামিদাকে খুন করেছে দাবি নিহতের পরিবারের।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।