জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম। আজ মঙ্গলবার বিকালে আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলমের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে আগামী ৪ বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, এ বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এ যাত্রা আমার জন্য সহজ হবে।