পটুয়াখালীর কলাপাড়ায় ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামের কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। প্রথম পর্যায়ে কলাপাড়া উপজেলার ১ লাখ ৫৯ হাজার ৯২৬ ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হবে।