রাজশাহী নয়, সব আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ আট দফা দাবিতে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। সেই সঙ্গে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়েছে। আজ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।