সিরাজগঞ্জে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) অধীন নারীর দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সেইপের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ডীনা। উপস্থিত ছিলেন প্রকল্পের উপনির্বাহী পরিচালক মাহফুজুল আলম খান। কর্মশালায় জানানো হয়, যুগের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সিরাজগঞ্জে দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা
সিরাজগঞ্জে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) অধীন নারীর দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










