বেনজীরের পরিবারের আরো স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পেয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেসব স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজের নির্দেশ
দিয়েছেন আদালত।
আজ বুধবার (১২ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে
ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হাসান জাহাঙ্গীর বণিক বার্তাকে
বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে আরো সম্পত্তির
সন্ধান পেয়েছে দুদক। এগুলো হলো- রূপগঞ্জে ২৪ কাঠার একটি প্লট, বাড্ডায় কারপার্কিংসহ
২টি ফ্ল্যাট (অফিস স্পেস), উত্তরায় ৩ কাঠার একটি জমি ও এর ওপর স্থাপনা, বান্দরবনে ২৫
একর লিজ নেয়া সম্পদ, মোহাম্মদপুরের আদাবরে বেনজীরের স্ত্রীর নামে ৬টি ফ্ল্যাট, সিটিজেন
টেলিভিশনের শেয়ার এবং একটি গার্মেন্টস ফ্যাক্টরির শেয়ার। এর মধ্যে সব স্থাবর সম্পদ
ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, এর আগেও গত মাসের ২৩ ও ২৬ তারিখ বেনজীর আহমেদ ও তার পরিবারের
নামে থাকা সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।










