আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁয় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে তিনি কৃষিপ্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শনী ও সরকারি বিভিন্ন দপ্তরের ২০টি স্টল ঘুরে দেখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভযাত্রা বের হয়।