সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম। এরই মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।