মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
মাভাবিপ্রবি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারটি কেন্দ্রে ৪ হাজার ৬৩০ জন পরীক্ষর্থী অংশগ্রহণ করেন। উপস্থিতর হার ছিল ৯৭-৯৮ শতাংশ।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ শিক্ষাবর্ষের‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।










