‘নিজে ও সমাজের জন্য যোগ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশম আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় যোগচর্চা। রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। যোগচর্চায় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন অনুষদের অধিকর্তা, হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগচর্চা
‘নিজে ও সমাজের জন্য যোগ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশম আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস পালিত হয়েছে।
‘নিজে ও সমাজের জন্য যোগ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশম আন্তর্জাতিক যোগ (ইয়োগা) দিবস পালিত হয়েছে।










