মুজিব বর্ষ উপলক্ষে জয়পুরহাটে জেলা পুলিশ বিভাগের সার্বিক ব্যবস্থাপনা, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড জয়পুরহাট শাখার সহযোগিতায় সপ্তাহব্যাপী জেলা রেটিং দাবা লীগ গতকাল শেষ হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

এ উপলক্ষে জয়পুরহাট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ওসি একেএম আলমগীর জাহান, ওসি (ডিবি) শাহেদ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম হেলাল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এইএম মাসুদ রেজা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শাহজালাল ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার কর্মকর্তা রাজু আহমেদ, উইনার্স ক্রিকেট ক্লাবের দলনেতা আনিছুর রহমানসহ অন্য ক্লাবের সদস্যরা।