রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় বিলুপ্তপ্রায় সাম্বার প্রজাতির একটি হরিণ উদ্ধার করে বন বিভাগ। গতকাল দুপুরে উদ্ধার করা হরিণটি বিকালে মারা গেছে। মারা যাওয়া হরিণটির ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক চার ফুট। বাংলাদেশে হরিণের প্রজাতির মধ্যে সাম্বার বিলুপ্তপ্রায়। পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে প্রাণীটির অস্তিত্ব এখনো টিকে রয়েছে।