দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা সাড়ে তিন বছর বয়সী এক ছেলে সন্তান আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গতকাল দুপুরে বিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, তালিম হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে তালিম হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।










