মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুভেচ্ছা বিনিময় করেছে।
গতকাল সকাল পৌনে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওমা রামের হাতে বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলীসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী বলেন, সীমান্তে সোহার্দ্য-সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ মিলেমিশে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরো জোরদার হয়, সে লক্ষ্যে প্রতি বছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় আমরা একে-অন্যেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করি।










