গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের আরো কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়।

পাশাপাশি ঢাকা ও দোহার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশী কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

দুই মন্ত্রীর বৈঠকালে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।