নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের
মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ওই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে
শহীদ মিয়া (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষক শহীদ মিয়া হাওরে মরিচ তুলতে গেলে
হঠাৎ বৃষ্টি ও বাতাস শুরু হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই শহীদ মিয়া
মারা যান।










