নেত্রকোনার দুর্গাপুরে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির হলরুমে আয়োজিত উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আতাউর রহমান। গারোদের ওয়ানগালা হচ্ছে আমন ধান ও শীতের শস্য ঘরে তোলার ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।