আওয়ামীপন্থী আইনজীবীদের অপসারণের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গতকাল দুপুরে শহরের পান্না চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, সাবেক এক মন্ত্রীকে আদালতে নেয়ার সময় আওয়ামী লীগের আইনজীবীরা বিক্ষোভ করেন। তারা দেশকে অচল করার পাঁয়তারা করছেন। তবে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবেন।