ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করেন ঝালকাঠি সদর হাসপাতালের কর্মচারীরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তত্ত্বাবধায়কের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। যদিও এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ঝালকাঠিতে ছিলেন না। ছুটি না থাকা সত্ত্বেও তিনি ঢাকায় অবস্থান করছেন বলে কর্মচারীরা জানিয়েছেন। কর্মবিরতির কারণে হাসপাতালের সব সেবা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।