মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘেরাও করেছে ক্ষতিগ্রস্তরা। শহরের ফায়ার সার্ভিস মোড়ে গতকাল এ কর্মসূচি পালন করেন তারা। এতে ভুক্তভোগী দুই শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক, আলহাজ আব্দুর রাজ্জাক, আলহাজ মো. তরিকুল ইসলাম, মো. মাসুদ আহমেদ, আসাদুজ্জামান, মো বায়েজিদ প্রমুখ।