দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়া শুরু হচ্ছে । এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের সময়সূচি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব আখতার আহমেদ। এতে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে।
তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে ।










