পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮৫ কেজি ওজনের একটি পাখি মাছ। বুধবার রাতে বঙ্গোপসাগরের একশোবাম এলাকায় ১২ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের বৃহৎ এ মাছটি ধরা পড়েছে। উপকূলীয় এলাকায় পাখি মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামে এক মাছ ব্যবসায়ী। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে।