মাদারীপুরে চরকালিকাপুর তাল্লুক শেখ করিমন হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন আহমেদ ইয়ামিন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।