যশোরের বেনাপোলে দুটি পিস্তলসহ রুবেল হোসেন ও ইয়াসিন আলম নামে দুজনকে আটক করেছে র‌্যাব। গতকাল সকালে পোর্ট থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন যশোর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসেন।