মানিকগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সিংগাইর উপজেলায় ‘একসঙ্গে গড়ি নিরাপদ খাদ্য ও টেকসই আগামী’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কামাল।