গণঅভ্যুত্থান ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, আর বিএনপির নেতাকর্মীদের
সে সক্ষমতা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৫ জুন) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক
কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান বা নির্বাচন
করতে হবে। আমাদের দেশের সরকার পরিবর্তনের মাধ্যম নির্বাচন। জনগণের ভোটে সরকার পরিবর্তিত
হয়। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন হয়ে গেছে।
তিনি বলেন, এখন প্রসঙ্গ হলো গণঅভ্যুত্থান। তারা তো বলে কয়েকদিনের
মধ্যেই সরকারের পতন ঘটবে, এটা হাস্যকর। তাদের নেতাকর্মীরা এখন আন্দোলন করছেন না। তাদের
পার্টির নেতাকর্মীদের আন্দোলনের মানসিকতা নেই। জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকবে না,
সেটা কোনোদিন গণঅভ্যুত্থান হতে পারে না।
তিনি বলেন, এ দেশে ৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছে, এরপর কোনো গণঅভ্যুত্থান
হয়নি। ৯০ এর আন্দোলনকে আমি গণআন্দোলন বলব। এরশাদ সরকারকে যে আন্দোলনের মুখে পদত্যাগ
করতে হয়। আমরা ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস পালন করে থাকি।
আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে জানিয়ে ওবায়দুল
কাদের বলেন, সরকার পরিবর্তন বিএনপির দিবাস্বপ্ন, কারণ তাদের আন্দোলন-সংগ্রামে জনগণের
সম্পৃক্ততা নেই।
পশুবাহী গাড়ি ও সড়কের পাশে পশুর হাটের কারণে সড়কে কিছুটা চাপ ও যানজট
থাকলেও কোনো ভোগান্তি নেই বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, পশুবাহী গাড়ী ও সড়কের পাশে পশুর হাটের কারণে সড়কে কিছুটা
চাপ ও যানজট থাকলেও কোনো ভোগান্তি নেই।
অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ
সম্পাদক বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে দেশে সংকট আছে তবুও অনেক দেশের
তুলনায় বাংলাদেশ ভালো আছে।










