মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে গতকাল নেত্রকোনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।