মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় মানিক লাল (৪০) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতা কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে মাগুরা সদর থানা পুলিশ নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই হীরা লাল জানান, আট বছর বয়সী ছেলে শানকে নিয়ে সুইপার কলোনির নিজ বাড়িতে মানিক লাল রাতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। ভোর ৪টার দিকে ছেলে ঘুম ভেঙে দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শান দ্রুত পাশের বাড়িতে থাকা তার বড় ভাই আসান ও কাকা হীরা লালকে জানায়। তারা এসে মানিক লালকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।