নানা আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শহরের বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার রোগীদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট।