ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি
সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী। আহতদের উদ্ধার
করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় পূর্বধলা উপজেলার গোহালাকান্দায় এ দুর্ঘটনা ঘটে। খবর
পেয়ে পুলিশ ঘনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে অটেরিকশাটি শ্যামগঞ্জ বাজারের
দিকে যাওয়ার পথে দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি
সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় দুই জন। নিহতদের একজন শাকিব খান, তিনি শ্যামগঞ্জ
হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার
সত্যতা নিশ্চিত করেন। এ পুলিশ কর্মকর্তা জানান, ঘাতক বাসটি এখনো শনাক্ত করতে
পারেননি তারা। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










