অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব। নেত্রকোনা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠী এ লোকসংগীত উৎসবের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে লোকসংগীত উৎসবের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি সারোয়ার তমাল রবিন।
নেত্রকোনায় লোকসংগীত উৎসব
অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব।
অসাম্প্রদায়িক চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব।










