চাঁদপুর পৌরসভার ৩০ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় শহরের ফয়সাল শপিং মলের সামনে ময়লার স্তূপ রেখে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতে ভোগান্তির শিকার হয়েছেন মার্কেটে আসা ব্যবসায়ী ও ক্রেতারা। পৌর কর্তৃপক্ষ জানায়, বকেয়া বিলের কারণে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। দ্রুত সেখান থেকে ময়লা সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।