ফেনীর দাগনভূঞা পোলট্রি ও পাখির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামে মো. হোসেন সাজুর এমএইচ পোলট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এক হাজার কালার বার্ড মুরগি, দেড় হাজার কোয়েল পাখির বাচ্চা, ২৫ বস্তা খাদ্যসহ অবকাঠামো পুড়ে গেছে বলে দাবি করেন খামার মালিক মো. হোসেন সাজু।