যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় অর্ধশতাধিক আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।