নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কোস্টাল জাহাজের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। গতকাল বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া যাত্রীরা তীরে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন সদর নৌ থানার ওসি একেএম আমিনুল ইসলাম।