চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের খেতের মাটি সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়েছে। কৃষকের মাঝে মাটি পরীক্ষার উৎসাহ বাড়াতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গতকাল এ মাটি পরীক্ষা করেন চাঁপাইনবাবগঞ্জ মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান চৌধুরী ও মো. নাজিম উদ্দিন। ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল ইসলাম জানান, মাটি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক জমিতে সার, কীটনাশক, পানি ও অন্য উপকরণ ব্যবহার করলে উৎপাদন খরচ শতকরা ১৫-২৫ ভাগ কমিয়ে আনা সম্ভব।