পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রাপ্ত রাজবাড়ীর মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্যারিয়ার ক্লাব রাজবাড়ীর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির সহসভাপতি সপ্তদীপা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম ও সৈয়দ সিদ্দিকুর রহমান, ডা. মো. ইকবাল হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।