পটুয়াখালীতে একটি সড়ক সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভও প্রকাশ করেছেন। সরজমিনে দেখা যায়, বর্তমানে প্রকল্প এলাকায় স্যান্ড ফিলিং করে সাববেজ নির্মাণ করা হচ্ছে। সাববেজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া ও বালি। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালী শহরের চৌরাস্তা থেকে পূর্ব দিকে ৭৯০ মিটার সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেন।