ভোলার দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সীবাড়ির সফিউল্লাহর রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বিষধর সাপটি সফিউল্লাহর রান্নাঘরে দেখে ভয় পেয়ে যায় ওই বাড়ির লোকজন। এ সময় আশপাশের কয়েকজন মিলে সাপটি ধরে একটি পাত্রে ভরে ফেলেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।










