বরিশালের উজিরপুরে বাস ও ট্রলির মুখোমুখি
সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে
৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ট্রলিচালক সোহরাব কবিরাজ
ও তার সহযোগী রুবেল হাওলাদার।
দুর্ঘটনার সময় কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা
খুবই সীমিত ছিল। স্থানীয়রা জানান, ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা বাসের গতিও বেশি ছিল। ট্রলির সঙ্গে মুখোমুখি সংর্ঘষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের
ওপর আছডে় পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনাটি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত
র্কমর্কতা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা
যাচ্ছিল। নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি
সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এসময় বাসের
অন্তত সাতজন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।










