চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ শরীয়তপুরের মাদকবিক্রেতা মাসুদ পারভেজ সুমনকে (৩৪) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকার জব্দ করা হয়। শুক্রবার রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন। আটক সুমন শরীয়তপুরের গোসাইরহাট থানার চরজসুরগাঁও গ্রামের মো. শহীদের ছেলে।